১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

নতুন সংসারে এসেই বিপদে শ্রাবন্তী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৩৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
  • / ১০৩৪২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বিয়ে করে নতুন সংসার পেতেছেন শ্রাবন্তী চ্যাটার্জি। কিন্তু শ্বশুরবাড়িতে এসেই পড়লেন বিপদে। নানারকম অদ্ভুত ঘটনার মুখোমুখি হতে হচ্ছে। কখনো শ্রাবন্তীর পা ধরে টানছে কোনো এক ছায়া, কখনো আবার গলা টিপে ধরছে। তিনি বুঝতেই পারছেন না, তার সঙ্গে কী ঘটছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ঘটনা বাস্তবের নয়, সিনেমার। নাম ‘ভয় পেও না’। শুক্রবার (৬ মে) প্রকাশ্যে এসেছে এর ট্রেলার। সেই ট্রেলারেই দেখা গেল এমন দৃশ্য। শ্রাবন্তীর সঙ্গে ভৌতিক এসব কাণ্ড ঘটতে দেখে তার স্বামী ওম সাহানিও হতবাক।

কয়েকদিন আগে এই সিনেমার প্রসঙ্গে শ্রাবন্তী জানিয়েছিলেন, তিনি ভূতে ভীষণ ভয় পান। কিন্তু ভৌতিক সিনেমা দেখতেও আবার পছন্দ করেন। এবার এই ধাঁচের সিনেমায় কাজ করলেন। তাই অভিনেত্রী দারুণ এক্সাইটেড।

ভারতের বেশ কয়েকটি মনোরম স্থানে ‘ভয় পেও না’ সিনেমাটির শুটিং হয়েছে। গানের চিত্রায়ন করা হয়েছে ভূস্বর্গ কাশ্মীরে। আগামী ২৭ মে মুক্তি পাবে সিনেমাটি।

ঢাকা/টিএ

শেয়ার করুন

নতুন সংসারে এসেই বিপদে শ্রাবন্তী

আপডেট: ০১:৩৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২