০২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬
নতুন সিইসি-চার কমিশনারের শপথ গ্রহণ
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৪:৫৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১০৩৫৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: নতুন নির্বাচন কমিশনার হিসেবে শপথ নিলেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এবং অপর চার নির্বাচন কমিশনার। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শপথ বাক্য পাঠ করান।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ সুপ্রিমকোর্ট জাজেস লাউঞ্জে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে, শনিবার (২৬ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। এছাড়া নিয়োগ পাওয়া অপর চার নির্বাচন কমিশনাররা হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আনিছুর রহমান।
ঢাকা/বিএইচ
ট্যাগঃ
নতুন নির্বাচন কমিশনার হিসেবে শপথ নিলেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এবং অপর চার নির্বাচন কমিশনার। প্রধান নতুন সিইসি-চার কমিশনারের শপথ গ্রহণ


































