নাম পরিবর্তন করবে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স
- আপডেট: ১০:৪১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
- / ১০৩৬১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির নতুন নাম হবে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র জানায়, কোম্পানিটির নাম মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিবর্তে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি রাখবে। একারণে কোম্পানিটি সংঘস্বারকের আর্টিকেল অব অ্যাসোসিয়েশন সংশোধন করবে।
কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। আগামী ২১ জুলাই সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির ইজিএম অনুষ্ঠিত হবে।
ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৭ জুলাই নির্ধারণ করা হয়েছে।
ঢাকা/টিএ

































