০৯:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

নারায়ণগঞ্জে দুর্ঘটনা নৌপুলিশের অবহেলায়: সেভ দ্য রোড

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৩৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
  • / ১০৩৬৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: নৌপুলিশের দায়িত্বে অবহেলার কারণে নারায়ণগঞ্জে একের পর এক দুর্ঘটনা ঘটে চলছে বলে মন্তব্য করেছে আকাশ-সড়ক-রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত রাখার লক্ষ্যে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ দ্য রোড।’সোমবার (২১ মার্চ) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করে সংগঠনটি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিজ্ঞপ্তিতে সংগঠনটির মহাসচিব শান্তা ফারজানা বলে, নৌপুলিশের দায়িত্বে অবহেলার কারণে নারায়ণগঞ্জে একের পর এক দুর্ঘটনা ঘটে চলছে। দুর্ঘটনার পর তারা এসে গণমাধ্যমের সামনে বিভিন্ন কথা বলে, কিন্তু তাদের দায়িত্ব কি এ পর্যন্তই! 

তিনি বলেন, নৌযানের রুট পারমিট পরীক্ষা-নিরীক্ষা, চলাচলের শৃঙ্খলা বজায় রাখা, নৌপথে যাত্রীদের অধিকার রক্ষাসহ বিভিন্ন দায়িত্ব পালনে তাদের চরম অনীহার কারণে নৌপথে ক্রমশ দুর্ঘটনা বেড়ে চলছে। এমনকি দুর্ঘটনার এলাকাটি পর্যবেক্ষণ করে দেখেছি, নৌপুলিশের একটি টিমও কাছাকাছি কোথাও অবস্থান করছিল না। দুর্ঘটনার এক ঘণ্টা পরও তারা এসে পৌঁছাতে পারেনি বলেও স্থানীয়রা আমাদের জানিয়েছে।
 
তিনি আরও জানায়, নৌপুলিশ যদি দুর্ঘটনা কমাতে কোনো ভূমিকাই না রাখে, কেবল ঘাট ইজারা তদারকি, মাছ খাওয়া আর জনতার রক্ত পানি করা অর্থে বেতন নেওয়ার জন্য কি খুব বেশি প্রয়োজন? তা যদি না হয়, তাহলে অবশ্যই নৌপুলিশকে আরও দায়িত্বশীল হতে হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট দফতর-উপদফতরে কেবল লিজ, বালু মহল, টেন্ডারবাজি চললেও নৌপথকে দুর্ঘটনামুক্ত রাখার কোনো উদ্যোগ বা প্রয়াস না থাকাও এমন নির্মম দুর্ঘটনার জন্য দায়ী।

এর আগে সকালে সংগঠনটির প্রতিনিধিরা নারায়ণগঞ্জের সৈয়দপুর কয়লা ঘাট এলাকা পরিদর্শন শেষে দুর্ঘটনায় ডুবে যাওয়া লঞ্চে থাকা নিখোঁজদের স্বজনদের সঙ্গে দেখা করে কথা বলে।
ঢাকা/এসএ

শেয়ার করুন

নারায়ণগঞ্জে দুর্ঘটনা নৌপুলিশের অবহেলায়: সেভ দ্য রোড

আপডেট: ০৫:৩৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২