নাসির-তামিমাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ
- আপডেট: ০৮:৪০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
- / ১০৩০৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আগামী ৩১ অক্টোবরের মধ্যে ক্রিকেটার নাসির হোসেন স্ত্রী তামিমা সুলতানা তাম্মি ও অপর ব্যক্তি মা সুমি আক্তাতারসহ তিনজনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালত এ আদেশ দেন। অপর ব্যক্তি হলেন সুমি আক্তার।
মামলার বাদী তামিমার আগের স্বামী রাকিবের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এদিন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন একটি প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদন আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন করা হয়। আদালত নথি পর্যালোচনায় আদেশ পরে দেবেন বলে জানান।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি ডিভোর্স পেপার ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন আদালত।
ঢাকা/এসআর








































