০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

নায়িকা পপির মা হওয়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পরিবার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:১৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
  • / ১০৭১৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক:  সাদিকা পারভিন পপি। যিনি পপি নামে পরিচিত, বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল। দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে একেবারেই লোকচক্ষুর আড়ালে রয়েছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী । আগে থেকেই গুঞ্জন ছিল বিয়ে করে সংসার শুরু করেছেন তিনি। এরপর গত কয়েকদিন থেকে গুঞ্জন চাউর হয়েছে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পপি। তবে এতো সব গুঞ্জনের মাঝেও কোন দেখা নেই পপির।

ঘটনার সত্যতা জানতে দেশের একটি গণমাধ্যম পপির বাবার সঙ্গে যোগাযোগ করে। পপির বাবা গণমাধ্যমে বলেন, শুনেছি পপি সন্তানসম্ভবা। এসব নিয়ে নানা জনের নানা প্রশ্নের উত্তর দিতে হচ্ছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

তিনি আরও বলেন, বাবা হিসেবে বেশ দুশ্চিন্তায় আছি। আমি বা আমার পরিবারের কেউই এ বিষয়ে কিছু জানি না। পরিবার নিয়ে আমি অনেক দিন ধরেই খুলনায় আছি। এমনকি পপির সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছি। এখন মেয়ে যদি বাবার ফোন না ধরে, তাহলে এই দুঃখ কাকে জানাবো! আমরাও অপেক্ষায় আছি ওর খবর পাওয়ার।

পপি সবকিছু থেকেই বিচ্ছিন্ন। এরপরই গুঞ্জন ছড়ায়, নায়িকা এক শিল্পপতিকে গোপনে বিয়ে করেছেন। তার সঙ্গে সংসার করছেন। এবার শোনা যাচ্ছে, বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বলে শোনা যাচ্ছে।

পপি আড়াল ভেঙে সবকিছু প্রকাশ করলে, অথবা তার ঘনিষ্ঠ সূত্র থেকে নিশ্চিত করলে তবেই জানা যাবে সত্যি ঘটনা। জানা যাবে পপি আসলেই ‍মা হয়েছেন কি না। সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে।

উল্লেখ্য, মডেলিং থেকে চলচ্চিত্রে আসেন পপি। লাক্স আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি লাভ করেন পপি। ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত আমার ঘর আমার বেহেশত ছায়াছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন পপি।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

নায়িকা পপির মা হওয়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পরিবার

আপডেট: ০২:১৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১