০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬
নিয়ালকোর ডিভিডেন্ড ঘোষণা
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৯:০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- / ১০৩১৫ বার দেখা হয়েছে
শেয়ারবাজারে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানি নিয়ালকো অ্যালয়স লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৪২ পয়সা, আগের অর্থবছরের একই সময় যা ছিল ১ টাকা ৭৬ পয়সা।
৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ২৫ পয়সা। আগের বছর যা ছিল ১৫ টাকা ০২ পয়সা।
আলোচ্য অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ৪ টাকা ৪৬ পয়সা, আগের বছর ছিল মাইনাস ৩ টাকা ৯১ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এজিএম-এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ নভেম্বর।
ঢাকা/এসএইচ































