নীলক্ষেতে ককটেল সদৃশ তিন বস্তু উদ্ধার
- আপডেট: ১১:২৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
- / ১০৪৬৬ বার দেখা হয়েছে
রাজধানীর নিউ মার্কেট থানার পাশে নীলক্ষেত ক্রসিংয়ের নীহারিকা ভবনের সামনে থেকে ককটেল সদৃশ তিনটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। পরে সেগুলো নিষ্ক্রিয় করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এসব বস্তু পড়ে থাকতে দেখা যায়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি সাবু জাগো নিউজকে বলেন, এই মুহূর্তে বোম্ব ডিসপোজাল ইউনিট বস্তুগুলো রাস্তা থেকে সরিয়ে নিষ্ক্রিয় করে তাদের হেফাজতে নিয়েছেন। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: অবরোধের শেষের দিন সকালে গাড়ির চাপ বেড়েছে সড়কে
প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, সকাল ৭টা ২৫ মিনিট থেকে ৭টা ৩০ মিনিটের মধ্যে মোটরসাইকেলে করে হেলমেট পরে দুই যুবক নীলক্ষেত মোড় পার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সামনের গেটে আসেন। এ সময় হঠাৎ তারা সড়কে তিনটি বস্তু ছুড়ে মারেন।
এরপর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে নিউ মার্কেট থানা পুলিশ বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দিলে তারা এসে ককটেল সদৃশ বস্তুগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করে।
ঢাকা/এসএম































