নুসরাত ফারিয়ার ডাক ফেলতে পারেননি আফরান নিশো
- আপডেট: ০১:০১:১৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
- / ১০৩৬৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পর্দায় এসাথে কাজের একদম নেই অভিজ্ঞতা নেই বললেই চলে। কিন্তু দু’জনই পর্দায় বেশ জনপ্রিয় তারকা। একজন ছোটপর্দার অভিনেতা আফরান নিশো অন্যজন ঢালিউডের বর্তমান সময়ের দর্শকপ্রিয় নায়িকাদের একজন নুসরাত ফারিয়া। দু’জনেই নিজেদের কাজে ব্যস্ত থাকেন সারা বছরজুড়েই। বিশেষ করে অভিনেতা আফরান নিশোকে মাসের প্রতিদিনই নানা শুটিং হাউজে ব্যস্ত থাকতে হয়।
সেই আফরান নিশোকে শুক্রবার বনানীতে নিয়ে এলেন চিত্রনায়িকা নুসরত ফারিয়া। অবশ্য এ নায়িকাও ব্যস্ত কম নয়। দুই বাংলার সিনেমার শুটিংয়ের খুব টাইট শিডিউল তার। এই শিডিউল না থাকায় ‘গুনিন’ সিনেমাটি ছাড়তে হয়েছে তাকে। সেই ব্যস্ত নায়িকা ফারিয়ার ডাকেই ব্যস্ত অভিনেতা নিশো বনানীতে এলেন ফারিয়ার বড়বোন মারিয়া মৃত্তিক ও দুলাভাই ফয়সালের ব্যবসার নুতন শাখা উদ্বোধন করতে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
গত ২৯ অক্টোবর সন্ধ্যার এই আয়োজনটি ছিলো রাজধানীর বনানীতে জেকে ব্রাইডাল এক্সক্লুসিভ লাউঞ্জ-এর ওপেনিং অনুষ্ঠান। যাতে তারকা দুজন হাজির হন প্রধান অতিথি হিসেবে। জেকে ব্রাইডাল লাউঞ্জের অন্যতম প্রতিষ্ঠাতা নুসরাত ফারিয়ার বড় বোন মারিয়া। নিজের তারকা বোনের সঙ্গে আফরান নিশোসহ অন্য তারকাদের পেয়ে উচ্ছ্বসিত মারিয়া। বলেন, ‘আমি কৃতজ্ঞ, তাদের সরাসরি শুভেচ্ছা পেয়ে। আমরা চেষ্টা করছি রুচিশীল মানুষদের জন্য পৃথিবীখ্যাত ব্র্যান্ডের কালেকশন দিয়ে এই শো-রুমটি সাজাতে। এখানে পাওয়া যাবে অরিজিনাল ডিজাইনের গাউন, লেহেঙ্গা, পাঞ্জাবি, সেরোয়ানিসহ ব্রাইডাল ধাঁচের সব ধরনের পোশাক।’
এ আয়োজনে নিশো হাজির হয়ে বলেন, ‘ফারিয়া তো আমাদের পরিবারের মানুষ। এবার আমি এসেছি ফারিয়ার বোনের উদ্যোগকে উৎসাহ দিতে।’ এ সময় মঞ্চে নানা বিষয় নিয়ে খুনসুটি হয় ফারিয়া ও নিশোর মধ্যে। হয় ফ্যাশন শো’ ও।
ঢাকা/এমটি




































