নোবেলকে মানসিক অসুস্থ উল্লেখ করে ডিভোর্স দিলেন স্ত্রী
- আপডেট: ০৪:৩১:১০ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
- / ১০৩৪৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদন; সময়ের আলোচিত-সমালোচিত গায়ক মাইনুল আহসান নোবেলকে নোবেলকে ডিভোর্স লেটার (তালাকের নোটিশ) পাঠিয়েছেন তার স্ত্রী মেহরুবা সালসাবিল। গত ১১ সেপ্টেম্বর এই তালাকনামা নোবেলের ঠিকানায় পাঠানো হয়েছে। আজ বুধবার গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন মেহরুবা সালসাবিল।
সালসাবিল বলেন, ‘নোবেলের সঙ্গে সংসার করা সম্ভব না। তাই তাকে ডিভোর্স লেটার পাঠিয়েছি। এখন যদি সে সিগনেচার করে দেয় তাহলে ডিভোর্স হয়ে যাবে। আর সিগনেচার না করলে তিনমাস পর অটোমেটিক ডিভোর্স কার্যকর হবে।’
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
নোবেলের স্ত্রী অভিযোগ করে বলেন, ‘নোবেল মানসিকভাবে চরম অসুস্থ, চরম মাদকাসক্ত, নারীনেশাসহ আমাকে নানাভাবে নির্যাতন করত; এসবের প্রমাণ আমার কাছে আছে। এসব কারণে তাঁকে ডিভোর্সের সিদ্ধাান্ত নিয়েছি।’
গত ২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন মঈনুল আহসান নোবেল। দুই বছর পূর্তির আগেই তাদের বিচ্ছেদের হতে চললো। ক্যারিয়ারের শুরু থেকে নানা রকম বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়েন ২০১৯ সালে ভারতের জি বাংলা টেলিভিশনের রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’-তে অংশ নিয়ে আলোচনায় আসা নোবেল।
ঢাকা/এমটি




































