১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ন্যাশনাল ফিডের শেয়ারে আগ্রহ হারাচ্ছেন বিনিয়োগকারীরা: নেপথ্যে ইপিএস

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:১৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
  • / ১০৩৪৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের ‘এ’ ক্যাটাগরির ন্যাশনাল ফিড মিল লিমিটেডের শেয়ার দর টানা ৫ কার্যদিবস ধরে কমছে। যে কারণে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লুজার তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছে। সম্প্রতি কোম্পানিটির প্রথম প্রান্তিক (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) অনেক কম দেখানো হয়েছে। যে কারণে বিনিয়োগকারীরা শেয়ারটি প্রতি আগ্রহ হারিয়েছেন বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

সূত্রে জানা যায়, প্রথম প্রান্তিক ন্যাশনাল ফিডের ইপিএস হয়েছে ০.০৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.২৫ টাকা। অর্থাৎ প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস কমেছে ০.২২ টাকা বা ৭৩৩ শতাংশ।

তথ্য মতে, গত সপ্তাহের কোম্পানিটির মোট ৭ কোটি ১৪ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয় যার দৈনিক গড় লেনদেন ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার ৪০০ টাকা।

কোম্পানিটির শেয়ার দর গত সপ্তাহে ১৯.৩৩ শতাংশ কমে যায়। এ কোম্পানির সর্বশেষ ১৯.২০ টাকা লেনদেন হয়।

২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া ন্যাশনাল ফিডের অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৯২ কোটি ৪৩ লাখ ৭০ হাজার টাকা। এর মোট ৯ কোটি ২৪ লাখ ৩৬ হাজার ৯৫৫টি শেয়ারের মধ্যে পরিচালনা পর্ষদের কাছে রয়েছে ৩০.৪০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৯.৮৭ শতাংশ, বিদেশি ০.০২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৫৯.৭১ শতাংশ শেয়ার।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

ন্যাশনাল ফিডের শেয়ারে আগ্রহ হারাচ্ছেন বিনিয়োগকারীরা: নেপথ্যে ইপিএস

আপডেট: ০৫:১৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১