০৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

পদত্যাগপত্র নিয়ে সংসদে বিএনপির এমপিরা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২
  • / ১০৩৮১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: লিখিত পদত্যাগপত্র নিয়ে জাতীয় সংসদে প্রবেশ করেছেন ঢাকার গোলাপবাগে বিভাগীয় সমাবেশে পদত্যাগের ঘোষণা দেওয়া বিএনপির সংসদ সদস্যরা (এমপি)।

পদত্যাগপত্র নিয়ে রোববার বেলা সোয়া ১১টার দিকে সংসদ ভবনে প্রবেশের আগে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির এমপিরা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

পদত্যাগপত্র জমা দিতে সংসদ ভবনে গেছেন বিএনপির পাঁচজন এমপি। তারা হলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, বগুড়া-৬ আসনের জি এম সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান ও সংরক্ষিত আসনের এমপি রুমিন ফারহানা।

আরও পড়ুন: দিনাজপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

অসুস্থ থাকায় পদত্যাগপত্র জমা দিতে আসতে পারেননি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি উকিল আবদুস সাত্তার ভূঁইয়া। অন্যদিকে বিদেশে থাকায় আসতে পারেননি চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুন অর রশীদ। তাদের হয়ে পদত্যাগপত্র জমা দেবেন রুমিন ফারহানা।

ঢাকা/এসএ

শেয়ার করুন

পদত্যাগপত্র নিয়ে সংসদে বিএনপির এমপিরা

আপডেট: ১২:০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২