পদ্মা অয়েলের ৩ কোম্পানির সাথে চুক্তি সই
- আপডেট: ০৩:১৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
- / ১০৩৪২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক; পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা অয়েল ব্যবসা সম্প্রসারণের জন্য ৩ কোম্পানির সাথে চুক্তি সই করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, লাফস গ্যাস (বাংলাদেশ), কোম্পানিটি ডেল্টা এলপি গ্যাস এবং যমুনা স্পেসটেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেডের সাথে চুক্তি সই করেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
চুক্তি অনুযায়ী কোম্পানিটি রেজিস্ট্রেড ফিলিং স্টেশনে এলপিজি অটোগ্যাস এবং পেট্রোলিয়াম অয়েল বিক্রি করবে। কোম্পানিটি প্রতি লিটার এলপিজি বিক্রি করে ৫০ পয়সা কমিশন নেবে।
পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড (পূর্বনাম: বার্মা ইস্টার্ন লিমিটেড) বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি পেট্রোলিয়াম কোম্পানী। এর মূল অফিস স্ট্র্যান্ড রোড, চট্টগ্রামে অবস্থিত। এটি ঐতিহাসিক ব্রিটিশ সাম্রাজ্যের বার্মা অয়েল কোম্পানীর একটি বংশধর এবং এটি ১৯০৩ সালে বঙ্গে তার কার্যক্রম শুরু করে। ১৯৬৫ সালে, বার্মা ওয়েল ও পূর্ব পাকিস্তানের বিনিয়োগকারীদের দ্বারা চট্টগ্রামে যৌথভাবে বার্মা ইস্টার্ন প্রতিষ্ঠা করা হয়।
ঢাকা/এমটি































