১১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

পদ্মা সেতুর উদ্বোধন: সমাবেশস্থলে মানুষের ঢল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৪৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২
  • / ১০৩১৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার মাওয়া পয়েন্টে উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সেতু উদ্বোধন উপলক্ষে দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়িতে আওয়ামী লীগ এক জনসভার আয়োজন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় যোগ দিয়ে ভাষণ দেবেন। সেই সমাবেশে প্রায় ১০ লাখ মানুষ জড়ো হওয়ার কথা আছে। কিন্তু ভোর থেকেই সমাবেশস্থলে নেমেছে মানুষের ঢল। দক্ষিণের নানা প্রান্ত থেকে দলে দলে মানুষ আসছেন সমাবেশস্থলে।

পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে সেখানে বিরাজ করছে সাজ সাজ রব। নানা রঙের টি-শার্ট পরে ঢোল-ঢাক-বাঁশি বাজিয়ে আসছেন হাজারো মানুষ। অনেকের হাতে ব্যানার, ফেস্টুন।

এমন একজন গোপালগঞ্জের আব্দুর রাজ্জাক। তিনি বাঁশি বাজিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। তিনি বলেন, রাতে রওনা দিয়েছি। পদ্মা সেতুর উদ্বোধন দেখবো, সেজন্য আনন্দ হচ্ছে। এটা আমার কাছে উৎসবের মতো।

পদ্মা নদীর তীরে অবস্থিত অনুষ্ঠানস্থলটি ১১টি পিলারের ওপর ১০টি স্প্যান বিশিষ্ট একটি প্রতীকী অস্থায়ী পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে জমকালোভাবে সাজানো হয়েছে। প্রতীকী সেতুর সামনে উদ্বোধনী মঞ্চ স্থাপন করা হয়েছে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

পদ্মা সেতুর উদ্বোধন: সমাবেশস্থলে মানুষের ঢল

আপডেট: ১০:৪৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২