০৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

পদ্মা সেতুর জন্য বরাদ্দ আড়াই হাজার কোটি টাকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:০৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
  • / ১০৩১৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: আগামী ২৫ জুন বহুল কাঙ্খিত পদ্মা সেতু উদ্বোধন করা হবে। প্রকল্পের অন্যান্য কাজের জন্য ২০২২-২০২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ২ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ থাকছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেটে ১০টি খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ১ লাখ ৯৩ হাজার ১৫৯ কোটি টাকা। এছাড়া একক প্রকল্প হিসেবে সর্বোচ্চ ১৪ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ থাকছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে । বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে বাজেট প্রস্তাব উপস্থাপনকালে অর্থমন্ত্রী এ কথা জানান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত ১০ প্রকল্পগুলোর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে ১৪ হাজার ৮৩৬ কোটি টাকা, মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্টে ৬ হাজার ১৬২ কোটি টাকা, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিতে (পিইডিপি-৪) ৬ হাজার ১৩৮ কোটি টাকা বরাদ্দ থাকছে।

পদ্মা সেতু রেল সংযোগে (১ম সংশোধিত) ৬ হাজার ১৩৭ কোটি টাকা, ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টে (লাইন-৬) ৪ হাজার ২৩৩ কোটি টাকা, হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ (১ম পর্যায়) কাজে ৩ হাজার ৪৭৩ কোটি টাকা, পদ্মা বহুমুখী সেতু নির্মাণে (২য় সংশোধিত) ২ হাজার ৫০০ কোটি টাকা, এলেঙ্গা-হাটিকামরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পে (১ম সংশোধিত) প্রায় ২ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দ থাকছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ কাজে প্রায় ২ হাজার ১৭৭ কোটি টাকা এবং ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং উভয় পার্শ্বে পৃথক সার্ভিস লেন নির্মাণ কাজে প্রায় ২ হাজার ১৫০ কোটি টাকা বরাদ্দ থাকছে। প্রসঙ্গত, এবার প্রস্তাবিত বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।

ঢাকা/এসএম

শেয়ার করুন

পদ্মা সেতুর জন্য বরাদ্দ আড়াই হাজার কোটি টাকা

আপডেট: ০৮:০৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২