পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণ ও টোলের দায়িত্বে চীন-কোরিয়া
- আপডেট: ০৭:২২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
- / ১০৩১৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পদ্মা সেতু রক্ষণাবেক্ষণ ও টোল আদায় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি। বৃহস্পতিবার (৭ এপ্রিল) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ জিল্লুর রহমান চৌধুরী সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানায়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
অতিরিক্ত সচিব বলে, সেতু বিভাগের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক পদ্মা বহুমুখী সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায় কার্যক্রম পরিচালনার জন্য সার্ভিস প্রোভাইডার/অপারেটর হিসেবে জয়েন্ট ভেঞ্চার অব (১) কোরিয়া এক্সপ্রেসওয়াজ করপোরেশন ও চীনা মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কো. লিমিটেডকে পাঁচ বছর মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছে। এ প্রস্তাবটি বাস্তবায়নে মোট ব্যয় হবে ৬৯২ কোটি ৯২ লাখ টাকা।
ঢাকা/এসএ




































