০৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

পরবর্তী প্রজন্মের বোমারু বিমান উন্মোচন করেছে যুক্তরাষ্ট্র

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:০৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
  • / ১০৩৪১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: পারমাণবিক ও প্রচলিত অস্ত্র বহনে সক্ষম উন্নত প্রযুক্তির স্টিলথ বোমারু বিমান বি-২১ রাইডার উন্মোচন করেছে যুক্তরাষ্ট্র। কোনও ক্রু ছাড়ই দাপিয়ে বেড়াতে পাড়বে আকাশে। অন্যান্য যুদ্ধবিমানের চেয়ে এর নকশা ব্যতিক্রম হওয়ায় কৌতূহলের শেষ নেই জনমনে। এমন সময় সামনে আনা হলো যখন ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে পুরো বিশ্বে অস্থিরতা। 

অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল স্টিল বি-২১ বোমারু বিমান উন্মোচন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু আদৌ কি এটি প্রকাশ্যে দেখা যাবে এ নিয়ে কানাঘোষা চলে বিভিন্ন মহলে। সব আলোচনা থামিয়ে শুক্রবার ক্যালিফোর্নিয়ার পামডেলে মার্কিন শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে জমকালো অনুষ্ঠানে পরবর্তী প্রজন্মের স্টিলথ বোমারু বিমান আনা হয়। বোমারু বিমানটি এক নজর দেখতে ভিড় ছিল উৎসুক জনতার।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

পুরানো বোমারু বিমানগুলোর ভিড়ের ওপর দিয়ে গর্জন করে আকাশে উড়ে। নতুন এয়ার ক্রাফটটি রাখা হ্যাঙ্গারের দরজা ধীরে ধীরে খোলার সময় সঙ্গীত বাজতে থাকে এবং আলো জ্বলে ওঠে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে, এটি তৈরিতে ব্যয় হয়েছে প্রায় ৭০ কোটি মার্কিন ডলার।

নর্থরপ গ্রুম্যানের মুখপাত্র বলেছেন, এমন উন্নত প্রযুক্তির বি-২১ বোমারু বিমান আরও ১০০টি কেনার পরিকল্পনা করেছে মার্কিন বিমান বাহিনী। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং চীন-তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেই নতুন বোমারু বিমান উন্মোচন হলো।

আরও পড়ুন: চীন-ইরানকে উদ্বেগজনক রাষ্ট্রের তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র

অনুষ্ঠানে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, বি-২১ রাইডার তিন দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথম কৌশলগত বোমারু বিমান। এর অনেক সুনির্দিষ্ট তথ্য গোপন রাখা হচ্ছে। তবে বিমানটি মার্কিন বহরে বিদ্যমান বোমারু বিমানের তুলনায় আরও উন্নত।

মস্কো ও বেইজিং সম্প্রতি কৌশলগত স্টিলথ বোমারু বিমান তৈরি করছে, এগুলো বি-২১ এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

পরবর্তী প্রজন্মের বোমারু বিমান উন্মোচন করেছে যুক্তরাষ্ট্র

আপডেট: ০৪:০৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২