০৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে: ন্যাটো প্রধান

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
  • / ১০৩৮১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় সমবেদনা জানিয়েছেন ন্যাটো প্রধান জেন্স স্টোলটেনবার্গ। এ ঘটনায় জোটের তরফে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

টুইটারে দেওয়া পোস্টে জেন্স স্টোলটেনবার্গ বলেন, পোল্যান্ডে বিস্ফোরণ সম্পর্কে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে তার কথা হয়েছে। ন্যাটো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং মিত্ররা নিবিড়ভাবে পরামর্শ করছে। সব তথ্য প্রতিষ্ঠিত হওয়াটা গুরুত্বপূর্ণ।

এর আগে নেদারল্যান্ডসে ডাচ কর্মকর্তাদের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের সাম্প্রতিক সাফল্যের পরও রাশিয়ার শক্তিকে খাটো করে দেখা যাবে না।

আরও পড়ুন: নাতাশা পিয়ার্স স্লোভেনিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট

ন্যাটো মহাসচিব বলেন, রাশিয়াকে খাটো করে দেখার ভুল আমরা করতে পারি না। রুশ বাহিনীর এখনও বড় ধরনের সামর্থ্য রয়েছে। তাদের সেনা সংখ্যাও অনেক।

ঢাকা/টিএ

শেয়ার করুন

পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে: ন্যাটো প্রধান

আপডেট: ১২:০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২