০৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছালো

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৪৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
  • / ১০৪১৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বনানী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকাই চলচ্চিত্রের নায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে  সাক্ষ্যগ্রহণ হয়নি। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৪ নভেম্বর দিন ধার্য করেন আদালত।

আজ বৃহস্পতিবার ( ১৩ অক্টোবর ) মামলা সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। এদিন পরীমণির পক্ষে তার আইনজীবী হাজিরা দাখিল করেন। অপরদিকে, সাক্ষী না আসায় রাষ্টপক্ষ সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করে। আবেদন আমলে নিয়ে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ১৪ নভেম্বর দিন ধার্য করেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এর আগে এ মামলায় জামিনে থাকা দুই আসামি আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন আদালতে উপস্থিত ছিলেন। এসময় পরীমণির পক্ষে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি হাজিরা দেন।

গত ১২ মে পরীমণির আইনজীবী ব্যক্তিগত হাজিরা মওকুফ চেয়ে আবেদন করলে গত ২ জুন আদালত ব্যক্তিগত হাজিরা মওকুফ করেন।

গত ৫ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। পরীমণি ছাড়া মামলার অপর দুই আসামি হলেন আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।

গত গত বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

এর আগে গত বছর ৪ আগস্ট রাতে প্রায় ৪ ঘণ্টা অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগীকে আটক করে র‌্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদক জব্দ করা হয় বলে জানানো হয়। আটকের পর তাদের নেওয়া হয় র‌্যাব সদর দফতরে। পরে র‌্যাব-১ বাদী হয়ে মাদক আইনে পরীমণির বিরুদ্ধে মামলা করে।

আরও পড়ুন: আর কোনো খারাপ মানুষের সঙ্গে চলতে চাই না: শাকিব

ঢাকা/টিএ

শেয়ার করুন

পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছালো

আপডেট: ১২:৪৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২