১০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

পাকিস্তানের সাবেক আম্পায়ার আসাদ রউফ মারা গেছেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:১৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
  • / ১০৩৫২ বার দেখা হয়েছে

নব্বই দশকের পর থেকে পাকিস্তানের অন্যতম খ্যাতিমান আম্পায়ার ছিলেন রউফ। ২০০৬ সালে জায়গা পান আইসিসির এলিট প্যানেলে। তার আগের বছর ক্যারিয়ারের প্রথম টেস্ট ম্যাচ পরিচালনা করেন রউফ। ওয়ানডেতে প্যানেলভুক্ত আম্পায়ার হন ২০০৪ সালে। প্রথম ওয়ানডে পরিচালনা করেন ২০০০ সালে।

আলিম দার ও আসাদ রউফ মিলে পাকিস্তানের আম্পায়ারদের মান বাড়িয়েছেন বলে মনে করা হয়। কিন্তু ২০১৩ সালে আইপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে রউফের নাম জড়িয়ে পড়লে সে বছরই তাঁকে এলিট প্যানেল আম্পায়ার থেকে বাদ দেয় আইসিসি।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদ টুইট করেন, ‘সাবেক আম্পায়ার আসাদ রউফের মর্মান্তিক মৃত্যুর খবর শুনে খুব খারাপ লাগছে। সৃস্টিকর্তা তাকে সর্বোচ্চ জায়গায় রাখুন।’

আরো পড়ুন: মাহমুদউল্লাহকে যে প্রস্তাব দিয়েছিল বিসিবি

ঢাকা/এসএ

শেয়ার করুন

পাকিস্তানের সাবেক আম্পায়ার আসাদ রউফ মারা গেছেন

আপডেট: ১১:১৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২