পারনেলের বিধ্বংসী বোলিংয়ে জয়ী দ. আফ্রিকা
- আপডেট: ১১:৪৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২
- / ১০৩৪৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: গোড়ালির চোটে কাগিসো রাবাদা ছিটকে না গেলে হয়তো একাদশে জায়গা হতো না তার। সুযোগ পেয়ে ক্যারিয়ারসেরা বোলিংয়ে সেই ওয়েন পারনেলই দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক। শুক্রবার ব্রিস্টলে দ্বিতীয় টি ২০তে আয়ারল্যান্ডকে ৪৪ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ২-০তে জিতেছে প্রোটিয়ারা। টি ২০তে এটি আইরিশদের টানা অষ্টম হার।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
টস হেরে ব্যাটিংয়ে নেমে ছয় উইকেটে ১৮২ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে পারনেলের বিধ্বংসী বোলিংয়ে ১৮.৫ ওভারে ১৩৮ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। ৩০ রানে পাঁচ উইকেট নেন বাঁ-হাতি পেসার পারনেল। টি ২০তে এই প্রথম পাঁচ উইকেট পেলেন তিনি। যা একটু লড়াই করেন দুই আইরিশ ব্যাটার হ্যারি টেক্টর (৩৪) ও ব্যারি ম্যাকার্থি (৩২)।
এর আগে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার শুরুটাও ছিল মন্থর। ওপেনার রিজা হেনড্রিকস ৪০ বলে ৪২ রান করে ফেরার পর শেষদিকে ঝড় তোলেন হেনরিক ক্লাসেন (১৬ বলে ৩৯), ডেভিড মিলার (২০ বলে ৩৪*) ও ডুয়ানে প্রিটোরিয়াস (সাত বলে ১৭)।
ঢাকা/এসএ





































