১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

পিঠের ব্রণ থেকে মুক্তি পাওয়ার পাঁচ উপায়

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:১৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
  • / ১০৮৫২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: যে কোনও ব্রণই বাজে ব্যাপার, কিন্তু পিঠের ব্রণ হলে তার সমস্যা আরও বেশি। বিশেষ করে গরমকালে ব্রণর প্রকোপ যেন আরও বেশি করে বৃদ্ধি পায়। ধুলোবালি, অতিরিক্ত দূষণ, বাইরের খাবার খাওয়ার প্রবণতা, পর্যাপ্ত পরিমাণে জল না খাওয়ার মতো কয়েকটি কারণে মুখের ত্বকে দেখা দেয় ব্রণ। তবে শুধু মুখ নয়, পিঠেও দেখা দিতে পারে ব্রণ। এমনিতেই পিঠের সব জায়গায় হাত পৌঁছয় না, আর মানুষের স্বভাবই হচ্ছে যা দেখা যায় না তা এড়িয়ে যাওয়া। কিন্তু সত্যি বলতে পিঠের ব্রণ ফেলে রাখলে যেমন ব্যথা হতে পারে, তেমনি পিঠে একবার ব্রণর দাগ পড়ে গেলে সহজে যেতে যায় না।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব 

পিঠের ব্রণর হাত থেকে কীভাবে মুক্তি পাবেন, সে সম্পর্কে বিশেষজ্ঞের পরামর্শ দেওয়ার আগে জেনে নেওয়া দরকার। পিঠের ব্রণর হাত থেকে মুক্তি পাওয়ার উপায় হিসেবে কিছু সহজ টিপস।

নিয়মিত গোসল করা: ত্বক ব্রণমুক্ত রাখার এক নম্বর নিয়ম হল তা সবসময় পরিষ্কার রাখা। ঘাম আর ময়লা পিঠে ব্রণ বেরোনোর অন্যতম কারণ। সে জন্য সারা দিনের শেষে বা ব্যায়াম করে গা ঘামানোর পর গোসল করে নেওয়া খুব দরকার, না হলে ঘাম জমে রোমছিদ্রের মুখ বন্ধ হয়ে ব্রণ বেরোতে পারে। তাই প্রতিদিন গোসল করে পিঠ পরিষ্কার রাখুন। 

নিয়মিত এক্সফোলিয়েট করুন: পিঠে যাতে ব্রণ না বেরোয়, সে জন্য সপ্তাহে অন্তত একদিন পিঠ এক্সফোলিয়েট করতেই হবে। নোংরা, অতিরিক্ত তেল ও মৃত কোষের কারণে রোমছিদ্র বন্ধ হয়ে পিঠে ব্রণ বেরোয়, নিয়মিত এক্সফোলিয়েট করলে তা থেকে মুক্তি মিলবে। 

চুল বেঁধে রাখুন: জানেন কি, আপনার লম্বা পিঠ ছোঁওয়া সুন্দর চুলই পিঠের ব্রণর কারণ হতে পারে? চুলের তেল আর ময়লা পিঠে লেগে যায়, আর তা থেকেই ব্রণ বেরোয়। ফলে চুল পরিষ্কার রাখুন আর পিঠ থেকে সরিয়ে রাখুন। উঁচু পনিটেল বা খোঁপায় চুল বেঁধে রাখতে পারেন। না হলে চুলে লেগে থাকা শ্যাম্পু বা কন্ডিশনারের অবশেষ থেকে পিঠের ব্রণর সমস্যা বেড়ে যেতে পারে। শ্যাম্পু বা কন্ডিশনারের মধ্যে সিলিকোন থাকে যা রোমছিদ্রের মুখ বন্ধ করে ব্রণর সমস্যা বাড়িয়ে তোলে। তাই সিলিকোন-মুক্ত হেয়ার কেয়ার প্রডাক্ট ব্যবহার করাই সবচেয়ে ভালো।

ঢিলেঢালা পোশাক পরুন: শরীরের সঙ্গে আঁটোসাটো পোশাক পরলে ত্বক থেকে ঘাম বেরোতে পারে না। আটকে থাকা এই ঘাম রোমের গোড়ায় প্রদাহ তৈরি করে এবং তার ফলে তেল আর ব্যাকটেরিয়া রোমছিদ্রের আরও গভীরে ঢুকে যায়, যা থেকে ব্রণ বেরোয়। তাই পিঠে ব্রণ বেরোনোর সমস্যা থাকলে সুতি বা লিনেনের তৈরি হালকা, খোলামেলা আর ঢিলে পোশাক পরা ভালো।

বডি লোশনের ব্যবহার: পিঠের ব্রণ নিয়ে দুশ্চিন্তা না করেও পিঠের ত্বক আর্দ্র রাখার ব্যাপারটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। ক্রিম-বেসড লোশনের বদলে বেছে নিন জেল-বেসড লোশন। ওয়াটার-বেসড জেল লোশন হালকা আর একেবারেই চটচটে নয়, তাই রোমছিদ্র বন্ধ হয় না এমন লোশন ব্যবহার করুন। ফলে পিঠের ব্রণর কারণে ত্বকের প্রদাহ থেকে মুক্তি মেলে চট করে আর সেই সঙ্গে আপনার ত্বক পুষ্টি পায় আর আর্দ্র থাকে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

পিঠের ব্রণ থেকে মুক্তি পাওয়ার পাঁচ উপায়

আপডেট: ০৪:১৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২