০৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

পুঁজিবাজারের উন্নয়নে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:৩৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
  • / ১০৩৬০ বার দেখা হয়েছে

আগামীদিনে পুঁজিবাজার আরো ভাল হবার কথা জানিয়েছেন নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি), পুঁজিবাজারে ব্রোকারদের একমাত্র সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন (ডিবিএ) এর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের নেতৃত্বে এসোসিয়েশনের একদল প্রতিনিধি অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ডিবিএর সেক্রেটারি মো. দিদারুল গনীর পাঠানো বার্তা থেকে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ডিবিএর একদল প্রতিনিধি প্রেসিডেন্ট সাইফুল ইসলামের নেতৃত্বে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে তাঁর বাসভবনে সাক্ষাৎ করেন। এসময় ডিবিএর প্রতিনিধিদল এসোসিয়েশনের পক্ষ থেকে নতুন অর্থমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বৈঠকে ডিবিএর প্রেসিডেন্ট পুঁজিবাজার পরিস্থিতি সম্পর্কে অর্থমন্ত্রীকে অবহিত করেন এবং বাজারের উন্নয়নে তাঁর সহযোগীতা কামনা করেন। অর্থমন্ত্রী ডিবিএ নেতৃবৃন্দের কথা গভীর মনোযোগ সহকারে শোনেন এবং বাজারের উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।

আরও পড়ুন: মুনাফা থেকে লোকসানে বিবিএস ক্যাবলস

বৈঠকে ডিবিএর প্রতিনিধিদলের মধ্যে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন, সিএফএ এবং ভাইস প্রেসিডেন্ট ওমর হায়দার খাঁন উপস্থিত ছিলেন এবং বাজারের বিভিন্ন বিষয়ের উপর আলোচনায় অংশ নেন।

বিজনেস জার্নাল/এসআর

ট্যাগঃ

শেয়ার করুন

পুঁজিবাজারের উন্নয়নে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী

আপডেট: ০৮:৩৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪