পুঁজিবাজারে রিস্ক আছে মুনাফাও বেশি: ড. এ কে আজাদ
- আপডেট: ০৬:২২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
- / ১০৪২১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে কিছুটা রিস্ক আছে ঠিক তবে মুনাফাও বেশি। আর ব্যাংকে অনেকে মনে করে রিস্ক কম কিন্তু মুনাফাও কম। তাই বুঝে শুনে পুঁজিবাজারে বিনিয়োগ করাই উত্তম বলে মন্তব্য করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এ কে আজাদ চৌধুরী।
শনিবার (১৯ নভেম্বর) নোয়াখালি জেলার মাইজদীর দত্তেরহাটে অবস্থিত নোয়া কনভেনশন সেন্টার অ্যান্ড হোটেলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের (বিএএসএম) যৌথ উদ্যোগে আয়োজিত বিনিয়োগ শিক্ষা কনফারেন্স তিনি এ কথা বলেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
কনফারেন্সে স্বাগত বক্তব্য রাখেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। এরপর প্রবন্ধ উপস্থাপন করের বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম।
আরও পড়ুন: ঝুঁকি বুঝে সঞ্চয়ের একটি অংশ সচেতন বিনিয়োগ করুন: বিএসইসি চেয়ারম্যান
প্রথম অধিবেশনে প্যানেল আলোচনায় অংশ নেন বিএএসএম এর মহাপরিচারক ড. তৌফিক আহমেদ চৌধুরী, মোহাম্মদ সামস্উদ্দীন খালেদ, ডিএসইর পরিচালক শাকিল রিজভী, আইল্যান্ড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন এফসিএমএ, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসানুর রহমান এবং ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও।
ঢাকা/এসএ































