০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

‘পুষ্পা টু’র আইটেম গানে সামান্থার বদলে আসছে দিশা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
  • / ১০৩১৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুষ্পার এই আইটেম গানের জন্য সামান্থার আগে একাধিক অভিনেত্রীকে প্রস্তাব দেয়া হয়েছিল, কিন্তু তারা সবাই সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তাদের মধ্যে অন্যতম দিশা পাটানি। এবার তিনি ‘পুষ্পা টু’র আইটেম গানে সামান্থার বদলে নেচেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গত বছরের ১৭ ডিসেম্বর মুক্তি পায় ভারতের দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত সিনেমা পুষ্পা: দ্য রাইজ।

তামিল, তেলেগু, মালয়ালাম, কন্নড়, হিন্দিসহ পাঁচটি ভাষায় মুক্তি পাওয়া এই সিনেমাটি ঝড় তুলেছে বক্স অফিসে। সেই সঙ্গে ঝড় তুলেছিল সিনেমার গানগুলো।

এ সিনেমায় প্রথমবারের মতো একটি আইটেম গানে নেচেছে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ‘উঁ বলেগা’ শিরোনামের সেই গানটি পেয়েছিল দর্শকপ্রিয়তা। একই সঙ্গে এই গানে পারফর্মের জন্য সমালোচনার পাশাপাশি ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছেন সামান্থা।

তবে পুষ্পার সিক্যুয়েল পুষ্পা: দ্য রুল-এ দেখা মিলবে না সামান্থার। তার বদলে দেখা যেতে পারে বলিউড অভিনেত্রী দিশা পাটানিকে।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় এক সংবাদমাধ্যমে বলা হয়েছে, পুষ্পার এই আইটেম গানের জন্য সামান্থার আগে একাধিক অভিনেত্রীকে প্রস্তাব দেয়া হয়েছিল, কিন্তু তারা সবাই সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তাদের মধ্যে অন্যতম দিশা পাটানি। তবে পুষ্পা: দ্য রুল-এ সামান্থার বদলে দিশাই নাকি আসতে চলেছেন। এই পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক সুকুমার।

সম্প্রতি ‘ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সামান্থা জানান যে, পুষ্পা: দ্য রাইজ-এর আইটেম গানের জন্য যে ধরনের প্রতিক্রিয়া পেয়েছেন তাতে তিনি অভিভূত।

এর আগে সামান্থা বলেছিলেন এই গানটিতে পারফর্ম করতে অনিচ্ছুক ছিলেন তিনি, কিন্তু আল্লু অর্জুন এবং পরিচালক সুকুমারের কথায় রাজি হয়ে যান। স্বভাবতই এই গানের সাফল্যে খুবই খুশি অভিনেত্রী। এর জন্য আল্লু অর্জুন ও পরিচালককে কৃতিত্ব দেন তিনি।

শোনা গিয়েছিল, এই গানটির জন্য দেড় কোটি রুপি পারিশ্রমিক চেয়েছিলেন অভিনেত্রী। তবে সূত্রের বরাত দিয়ে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, তিন মিনিট ৪৮ সেকেন্ডের এই গানটিতে নাচের জন্য ৫ কোটি রুপি পারিশ্রমিক দেয়া হয়েছে সামান্থাকে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

‘পুষ্পা টু’র আইটেম গানে সামান্থার বদলে আসছে দিশা

আপডেট: ০৭:০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২