০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৭:৫২:২২ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
- / ১০৪৭৭ বার দেখা হয়েছে
বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব জনেন্দ্র নাথ সরকার। রোববার (১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
প্রজ্ঞাপনে বলা হয়, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনেন্দ্র নাথ সরকারকে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আরও পড়ুন: জমি রেজিস্ট্রেশনে নতুন মৌজা রেট
অতিরিক্ত সচিব জনেন্দ্র নাথ সরকার গত বছর ৩ জানুয়ারি বেসরকারি বিমান পরিবহন ও পর্যটক মন্ত্রণালয় থেকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে যোগ দিয়েছিলেন।
ঢাকা/এসএ







































