পোষাক খাতের বিনিয়োগকারীদের জন্য সুখবর!
- আপডেট: ১১:০৩:১২ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
- / ১০৪৬১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পোষাক খাতে রফতানি প্রণোদনা বা নগদ সহায়তার ক্ষেত্রে স্থানীয় মূল্য সংযোজনের হার ১০ শতাংশ কমিয়েছে ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক। সোমবার (৯ মে) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, সরকারি সিদ্ধান্তক্রমে অবহিত করা যাচ্ছে যে, চলতি ২০২১-২০২২ অর্থবছরে বস্ত্র খাতে বিদ্যমান হারে রফতানি প্রণোদনা বা নগদ সহায়তা প্রদানে স্থানীয় মূল্য সংযোজন ন্যূনতম ২০ শতাংশ প্রযোজ্য হবে। বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত আগের সার্কুলারে স্থানীয় মূল্য সংযোজন ন্যূনতম ৩০ শতাংশ নির্ধারণ করা ছিল।
নতুন সার্কুলারে বাংলাদেশ ব্যাংক বলেছে, ২০২১-২০২২ অর্থবছরে জাহাজিকৃত রফতানি চালানের বিপরীতে দাখিলকৃত অনিষ্পন্ন আবেদনগুলোসহ এ সার্কুলার জারির তারিখ থেকে পরবর্তী সময়ে দাখিলযোগ্য আবেদনের ক্ষেত্রে আলোচ্য নির্দেশনা কার্যকর হবে।
































