০৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

পৌরসভার স্টোরে মিলল ২০ বস্তা সরকারি চাল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৪৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
  • / ১০৩৫১ বার দেখা হয়েছে

ভোলার লালমোহন পৌরসভার স্টোররুম থেকে ২০ বস্তা জেলে পুনর্বাসনের সরকারি চাল জব্দ করেছেন উপজেলা নির্বাহী অফিসার। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ওই চাল জব্দ করা হয়।

লালমোহন উপজেলার নির্বাহী অফিসার মো. আল নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন পৌরসভার স্টোর রুমে অভিযান চালিয়ে সরকারি জেলে পুনর্বাসনের ৩০ কেজির ২০ চাল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, পৌর কর্তৃপক্ষ দাবি করেছে– ওই চাল বিতরণের সময় ২০ জেলে না আসায় তাদের চাল স্টোররুমে পড়ে রয়েছে। তবে আমরা বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। তারা আগামী তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দেবেন। তদন্ত শেষে আমরা জানতে পারব, এ চালের মূল রহস্য।

এ ঘটনায় লালমোহন পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিনের কাছে জানতে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।

শেয়ার করুন

পৌরসভার স্টোরে মিলল ২০ বস্তা সরকারি চাল

আপডেট: ০৫:৪৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১