প্রগতি লাইফের স্টক ডিভিডেন্ডে বিএসইসির সম্মতি
- আপডেট: ০৫:০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
- / ১০৩৩২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ঘোষিত স্টক ডিভিডেন্ড বিতরণে সম্মতি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইস)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জানা গেছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১৭ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এর মধ্যে ৬ শতাংশ স্টক ডিভিডেন্ড।
বিএসইসি কোম্পানিটির ঘোষিত স্টক ডিভিডেন্ড বিনিয়োগকারীদের মাঝে বিতরণে সম্মতি দিয়েছে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ সেপ্টেম্বর।
আরও পড়ুন: রূপালী ব্যাংকের স্টক ডিভিডেন্ডে বিএসইসির সম্মতি
ঢাকা/টিএ



































