১২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

প্রায় দুইশ শেয়ারের দরপতন, সামান্য বেড়েছে লেনদেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৩৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • / ১০৩৬৮ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২০ মার্চ) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানির মধ্যে প্রায় ২০০ শেয়ারের দর কমেছে। তবে টাকার অংকে লেনদেনের পরিমাণ সামান্য বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সূত্র মতে, বৃহস্পতিবার (২০ মার্চ) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫ দশমিক ৬৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২০১ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ১৯ পয়েন্ট কমে ১১৫৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৬ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ১৮৮৭ পয়েন্টে অবস্থান করছে।

আরও পড়ুন: বিনিয়োকারীরা নি:স্ব হলেও অ্যাসেট ম্যানেজারদের পোয়াবারো!

আজ ডিএসইতে ৪৯৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৮২ কোটি ৫১ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৩৯টি কোম্পানির, বিপরীতে ১৯৯ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

প্রায় দুইশ শেয়ারের দরপতন, সামান্য বেড়েছে লেনদেন

আপডেট: ০২:৩৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫