প্রিমিয়ার লিজিংয়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- আপডেট: ০৬:৫০:৩০ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
- / ১০৪২৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২২-জুন’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
মঙ্গলবার (৩১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে (২.৯৯) টাকা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছে (১.৩২) টাকা।
প্রথম দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জানুয়ারি’২২-জুন’২২) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (ইপিএস)হয়েছে (৫.৪০) টাকা। গত বছর এই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল (২.৯৬) টাকা।
কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) লোকসান হয়েছে (৭.৬৫) টাকা। গত বছর এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩.১৩ টাকা।
আরও পড়ুন: কনফিডেন্স সিমেন্টের আয় কমেছে ২৭ শতাংশ
সমন্বিত শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪.৪৯ টাকা। গত বছর এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো নেগেটিভ (এনওসিএফপিএস) ছিল (০.০২) টাকা।
ঢাকা/এসএ































