১২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

প্রেসিডেন্টের অনীহায় পাকিস্তানের মন্ত্রিসভার শপথ পেছাল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৪৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
  • / ১০২৯১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: পাকিস্তানের নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ নেওয়ার কথা ছিল সোমবার (১৯ এপ্রিল)। কিন্তু প্রেসিডেন্ট আরিফ আলভি নতুন মন্ত্রীদের শপথ পড়াতে রাজি না হওয়ায় শপথগ্রহণের দিন পিছিয়ে দেওয়া হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট আরিফ আলভি মন্ত্রীদের শপথ পড়াতে পারবেন না জানানোর পর প্রেসিডেন্টের অনুপস্থিতিতে সিনেটের চেয়ারম্যান সাদিক সানজারানি নতুন মন্ত্রীদের শপথ পড়াবেন।

পাকিস্তানের সময় সোমবার (১৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে আটটায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ নেওয়ার কথা ছিল। কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয় প্রেসিডেন্টের কার্যালয়ে যোগাযোগ করার পর জানানো হয়, প্রেসিডেন্ট শপথ পড়াতে অপারগতার কথা জানিয়েছেন।

ঢাকা/এসএ

শেয়ার করুন

প্রেসিডেন্টের অনীহায় পাকিস্তানের মন্ত্রিসভার শপথ পেছাল

আপডেট: ১২:৪৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২