০৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

ফরচুন সুজের বরিশালের কারখানায় আগুন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৩৩:১২ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
  • / ১০৪৭২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফরচুন সুজ লিমিটেডের বরিশালে বিসিক শিল্প নগরীতে জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে ধোঁয়ার কুণ্ডলী দেখলে ফায়ার সার্ভিসে খবর দেয় কারখানা কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক বেলাল উদ্দিন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তিনি বলেন, খবর পেয়ে আমাদের অগ্নিনির্বাপক ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। এখনো ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। যদিও (বেলা সাড়ে ৪টা) আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আশা করছি অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে আসা যাবে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

মেট্রোপলিটন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করছে।

প্রসঙ্গত, ক্রীড়াঙ্গনের জুতা উৎপাদনে ফরচুন সুজ লিমিটেডের আন্তর্জাতিক সুখ্যাতি রয়েছে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

ফরচুন সুজের বরিশালের কারখানায় আগুন

আপডেট: ০৫:৩৩:১২ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২