০৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ফিনিক্স ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:১৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
  • / ১০৩০৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২১ সালে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। বুধবার (২৯ জুন) ঢাকায় কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ শোয়েবের সভাপতিত্বে ডিজিটাল প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সভায় জানানো হয়, ২০২১ সালে কোম্পানি সর্বমোট ৬৭ দশমিক ০৯ কোটি টাকা ব্যবসা করে এবং ১১ দশমিক ৬৯ কোটি টাকা কর-পূর্ব মুনাফা অর্জন করে। ৩১ শে ডিসেম্বর ২০২১ পর্যন্ত কোম্পানির সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২৩৫ দশমিক ৩৮ কোটি টাকা।

বার্ষিক সাধারণ সভায় সাধারণ বিনিয়োগকারীগণ কোম্পানির বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং নানাবিধ প্রতিকূলতা সত্ত্বেও ব্যবসা উন্নয়নে সাফল্যের জন্য চেয়ারম্যান, পরিচালকবৃন্দ এবং ব্যবস্থাপনা পরিচালকসহ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ডিজিটাল প্লাটফর্ম সভায় পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন মাজহারুল হক, মঞ্জুরুল হক, ডা. শারমিন সুলতানা, মোহাম্মদ হায়দার আলী,  মো. ফাইজুর রহমান, ফাবিয়ানা আজিজ, নাবিহা ইয়াসমিন, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. জামিরুল ইসলাম এবং কোম্পানি সচিব মো. রফিকুর রহমান।

সভাশেষে সভাপতি শেয়ারহোল্ডারগণকে তাদের সহযোগিতা ও যুক্তিপূর্ণ পরামর্শের জন্য ধন্যবাদ জ্ঞাপন এবং কোম্পানির উন্নতির জন্য তাদের সহযোগিতা কামনা করেন।

ঢাকা/এসএ

শেয়ার করুন

ফিনিক্স ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

আপডেট: ০৮:১৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২