১২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

ফুলকলি মিষ্টি কারখানায় আগুন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৫৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
  • / ১০৩৩৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফুলকলি সুইটস লিমিটেড নামে একটি মিষ্টি তৈরির কারখানায় আগুনের খবর পাওয়া গেছে। বুধবার (২৯ জুন) সকাল ৭টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৩ ইউনিটের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন। 

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জানা গেছে, সকালে আগুনের খবর পেয়ে রূপগঞ্জের কাঞ্চন ফায়ার স্টেশনের দুটি ও আড়াই হাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের কারণ শনাক্ত করা যায়নি। এ ঘটনায় হতাহতের খবর মিলেনি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন ঢাকা পোস্টকে বলেন, রূপগঞ্জের বরাবো এলাকায় ফুলকলি সুইটসে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ নিশ্চিত হওয়া যায়নি। এখন ডাম্পিং চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাতের কারণ তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

ফুলকলি মিষ্টি কারখানায় আগুন

আপডেট: ১০:৫৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২