১১:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
ফু-ওয়াং ফুডসে নো ডিভিডেন্ড ঘোষণা
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১০:৩৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
- / ১০৬১৪ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ফু-ওয়াং ফুডস ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড না দেওয়ার ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩১ পয়সা। আগের বছরের একই সময় শেয়ারপ্রতি লোকসান ছিল ৫৬ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২ টাকা ৩ পয়সা। আগের অর্থবছরে কোম্পানিটির এনএভিপিএস ছিল ২ টাকা ৪৩ পয়সা।
আরও পড়ুন: মেঘনা পেট্রোলিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর।
ঢাকা/এসএইচ



































