ফের লোকসানে ইউনিয়ন ক্যাপিটাল
- আপডেট: ০৬:৪৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
- / ১০৪৫২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ বুধবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৬ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত লোকসান ছিল ১ টাকা ২৭ পয়সা ছিল।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
অন্যদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানির সমন্বিতভাবে শেয়ার প্রতি লোকসান ছিল ৮৪ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত লোকসান ছিল ১ টাকা ৪০ পয়সা।
দুই প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২৩ পয়সা। গত বছর একই সময়ে ক্যাশ ফ্লো ছিল মাইনাস ২ টাকা ৪ পয়সা।
গত ৩০ জুন, ২০২১ তারিখে সমন্বিতভাবে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩ টাকা ২৮ পয়সা।
ঢাকা/এনইউ
আরও পড়ুন:































