ফেসবুক থেকে ৭ দিন নিষিদ্ধ তসলিমা নাসরিন!
- আপডেট: ০২:০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
- / ১০৩৮২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: বাংলাদেশি হিন্দুদের পক্ষে প্রতিবাদে কথার বলার কারণেই ফেসবুক থেকে সাতদিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশি লেখক তসলিমা নাসরিনকে। এমনই অভিযোগ করলেন তিনি। তার অভিযোগ, সত্যি কথা বলার জন্যই তাকে নিষিদ্ধ করা হয়েছে এই সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে। এই নিয়ে তিনি টুইট করে নিজের ক্ষোভ প্রকাশ করেন।
এদিন একটি টুইট করে তসলিমা নাসরিন লিখেছেন, ‘সত্যি বলার অপরাধে ফেসবুক আমাকে আবারও ৭ দিনের জন্য নিষিদ্ধ করেছে।’ পরে অপর
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
একটি টুইটে বিস্তারিত ভাবে তিনি লেখেন, ‘ফেসবুক আমাকে নিষিদ্ধ করেছে এটা লেখার জন্য – ইসলামপন্থী উগ্রবাদীরা বাংলাদেশি হিন্দুদের ঘরবাড়ি ও মন্দির ধ্বংস করেছে এই বিশ্বাস করে যে হিন্দুরা হনুমানের পায়ের ওপর কোরআন রেখেছে। কিন্তু যখন জানা গেল ইকবাল হোসেন সেটা করেছেন, হিন্দুরা নয়, ইসলামপন্থীরা চুপ হয়ে গেছে। তারা ইকবালের বিরুদ্ধে কিছু বলেনি বা কিছু করেনি…’
তসলিমা নাসরিন বাংলাদেশের একজন বিতর্কিত সাহিত্যিক ও চিকিৎসক। বিংশ শতাব্দীর আশির দশকে একজন উদীয়মান কবি হিসেবে সাহিত্যজগতে প্রবেশ করে তসলিমা এই শতকের শেষের দিকে নারীবাদী ও ধর্মীয় সমালোচনামূলক রচনার কারণে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন। তিনি তার রচনা ও ভাষণের মাধ্যমে লিঙ্গসমতা, মুক্তচিন্তা, নাস্তিক্যবাদ এবং ধর্মবিরোধী মতবাদ প্রচার করায় ইসলামপন্থীদের রোষানলে পড়েন ও তাদের নিকট হতে হত্যার হুমকি পেতে থাকায় ১৯৯৪ খ্রিষ্টাব্দে বাংলাদেশ ত্যাগ করে বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করতে বাধ্য হন তিনি।
ঢাকা/এমটি






































