০২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

ফ্লোরিডায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আয়ান’

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
  • / ১০৩৫২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আয়ান’ স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পশ্চিম উপকূলে আঘাত হেনেছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তর। আয়ানের প্রভাবে গত সোমবার রাত থেকে কিউবার দক্ষিণ উপকূলে প্রবল বাতাস বইতে শুরু করে। আঘাত হানার আগে ফ্লোরিডার পশ্চিম উপকূলে প্রচণ্ড বাতাস প্রবাহিত হয়। এতে উপকূলীয় এলাকা প্লাবিত হয়। আয়ানের আঘাতে সম্ভাব্য ‘বড় বিপর্যয়ের’ জন্য প্রস্তুত থাকতে আহবান জানিয়ে সতর্ক করা হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিসের এক সতর্কবার্তার পর স্থানীয় বাসিন্দারা খাদ্য, পানি, ওষুধ ও জ্বালানি মজুত করা শুরু করেন।

ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) বুধবার জানিয়েছিল, বর্তমান অবস্থান থেকে উত্তর দিকে অগ্রসর হওয়ায় পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে হারিকেন আয়ান ‘দ্রুত শক্তিশালী’ হওয়ার শঙ্কা রয়েছে। বাসিন্দাদের শান্ত থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে ফ্লোরিডার গভর্নর বলেন, ‘এটি (আয়ান) এ মুহূর্তে সত্যিই একটি বড় ঘূর্ণিঝড়।’

ফ্লোরিডার স্যানিবেল আইল্যান্ডে প্রথম আঘাত হানে ঘূর্ণিঝড় ‘আয়ান’। দক্ষিণ-পশ্চিমের আঞ্চলিক বিমানবন্দরটি জানিয়েছে, ওই এলাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৬২ মাইল। পিনেলাস কাউন্টিতে ৪ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এছাড়া অন্য কাউন্টিগুলোতেও হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যায় সরকারের বিভিন্ন বাহিনী।

আরও পড়ুন: কিউবায় হারিকেন ইয়ানের তাণ্ডব

ঢাকা/এসএ

শেয়ার করুন

ফ্লোরিডায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আয়ান’

আপডেট: ১২:০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২