০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

বড় লোকসানে গ্লোবাল ইসলামী ব্যাংক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:১৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / ১০৩১৬ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে ২৭.২৭ শতাংশ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি ৬ টাকা ৭ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে ব্যাংকটির ৫৬ পয়সা লোকসান হয়েছিল।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৫-সেপ্টেম্বর’২৫) ব্যাংকটির শেয়ার প্রতি ২২ টাকা ৬৩ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে ৪৩ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ৪৪ টাকা ৪০ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

বড় লোকসানে গ্লোবাল ইসলামী ব্যাংক

আপডেট: ১১:১৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫