বনানীতে সাহাবুদ্দীন আহমদের দাফন সম্পন্ন
- আপডেট: ০২:১১:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
- / ১০৩৩৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি ও বিচারপতি সাহাবুদ্দীন আহমদের দাফন সম্পন্ন হয়েছে। রোববার বেলা ১১টা ৫০ মিনিটে রাজধানীর বনানী কবরস্থানে সহধর্মিণীর কবরের পাশে তাকে দাফন করা হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এর আগে শনিবার নেত্রকোনায় তার গ্রামের বাড়িতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে শেষ শ্রদ্ধার পাশাপাশি জানানো হয় গার্ড অব অনার। আজ সকাল ১০টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তার লাশ নিয়ে যাওয়া হয়। এরপর স্ত্রী মরহুম আনোয়ারা আহমেদের কবরের পাশে দাফন করা হয় সাবেক এই রাষ্ট্রপতিকে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরসহ সাহাবুদ্দীন আহমদের পরিবার ও স্বজনরা দাফনে অংশগ্রহণ করেন।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাহাবুদ্দীন আহমদ। ৯২ বছর বয়সী সাবেক রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। অবস্থা গুরুতর হলে মাসখানেক আগে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে মৃত্যুবরণ করেন তিনি।
ঢাকা/এসএ







































