০৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

বন্ড মার্কেট অনেক আগে হওয়া উচিৎ ছিল: শিবলী রুবাইয়াত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৫৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২
  • / ১০২৮৭ বার দেখা হয়েছে

তাছলিমা আক্তার: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম বলেছেন, বন্ড মার্কেট নিয়ে আমরা এখন খুশি। এটা অনেক আগে হওয়া উচিৎ ছিল। তাহলে রাজস্ব খাতে ও অনান্য খাতে এত চাপ পরতো না। আমাদের দেশের উন্নয়ন আরও আগে থেকে হয়ে যেতো।

বৃহস্পতিবার বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) আয়োজিত অনুষ্ঠানে বিনিয়োগকারীদের মার্কেট সর্ম্পকে সঠিক জ্ঞান প্রদানের জন্য ‘ইনভেস্টমেন্ট টুলকিটস’ বইটির মোড়ক উন্মোচনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিএসইসির চেয়ারম্যান বলেন, বিনিয়োগকারীরা সারাক্ষণ আমাকে এসএমএস ও কল করেন বলে স্যার এতো টাকা বিনিয়োগ করলাম লস হয়ে গেলো, এখন কি করবো। তারা লাভ হলে কিছু বলে না লস হলে এসএমএস পাঠায়।

তিনি বলেন, লস হলে বিনিয়োগকারীরা আমাকে যখন বলে তখন আমি তাদের বলি যে আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্ট আপনি করবেন। কোনটা কিনবেন বা বিক্রি করবেন সেটা আমি আমি কি করে বলবো। ভুল সিদ্ধান্তগুলো যখন হয় তখন তারা দুঃখি হয়ে যায়। তখন সবার ক্ষতি হয়ে যায়। প্রথম থেকে আর্থিক জ্ঞানের গুরুত্ব দিয়ে আসছি। এ নিয়ে বিআইসিএম ও বিআইএসএম রেগুলার কাজ করে যাচ্ছে। করোনার মধ্যেও পুঁজিবাজার সর্ম্পকিত শিক্ষা সম্প্রসারনে কাজগুলো করে যাচ্ছে। 

বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমদ বলেন, রিসার্চ ছাড়া কখনো একটা প্রতিষ্ঠান এগোতে পারে না৷ যারা গবেষণা করতে চায় এমন দুই তিনটা প্রতিষ্ঠান আমাদের কাছে আবেদন করেছে। বর্তমানে বাজারে গবেষণা করে এমন প্রতিষ্ঠান নেই। তাই আমরা চেষ্টা করছি এমন প্রতিষ্ঠান নিয়ে আসার।

বিআইসিএম নির্বাহী সভাপতি ড. মাহমদা ইসলাম বলেন, তরুণ গবেষক সজিব হোসেন। এত মূল্যবান একটি গবেষণা বই করেছে। কিন্তু এতে তার নাম নেই। তারপরও সে অনেক খুশি ও উজ্জীবিত। বইটিতে সহজ ও প্রাণজল ভাষা ব্যবহার করা হয়েছে। এই রকম বই এই প্রথম প্রকাশিত হয়নি। বইটি বাজারে অনেক মূল্যবান ভূমিকা রাখবে। আগামিতে যারা পুঁজিবাজারে বিনিয়োগ করবে তাদের কাছে এই বইটি অন্যতম রেফারেন্স হয়ে থাকবে।

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইসিএমের নির্বাহী চেয়ারম্যান মাহমুদা আক্তার। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, ক্যাপিটাল মার্কেট স্থিতিশীল তহবিল (সিএমএসএফ) এর চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান রহমান এবং বইটির লেখক সজিব হোসেন।

বিজনেস জার্নাল /ঢাকা

শেয়ার করুন

বন্ড মার্কেট অনেক আগে হওয়া উচিৎ ছিল: শিবলী রুবাইয়াত

আপডেট: ০৫:৫৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২