০৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
বন্যাদুর্গতদের জন্য ১০ কোটি টাকা সহায়তা দিলো সেনাবাহিনী
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৫:৩৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
- / ১০৩০২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: সিলেটসহ দেশের বিস্তীর্ণ উত্তরাঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ১০ কোটি টাকা দিলো বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (১৩ জুলাই) এ টাকার চেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বৃহস্পতিবার (১৪ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর সব সদস্য তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দিয়েছেন। এর মাধ্যমে দুর্গত এলাকার মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকার পাশাপাশি একটি মহতী উদ্যোগে সরাসরি সম্পৃক্ত হলেন সেনাবাহিনীর সদস্যরা।
ঢাকা/এসএম
ট্যাগঃ
বন্যাদুর্গতদের জন্য ১০ কোটি টাকা সহায়তা দিলো সেনাবাহিনী সিলেটসহ দেশের বিস্তীর্ণ উত্তরাঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ১০ কোটি টাকা দিলো বাংলাদেশ সেনাবাহিনী।






































