বলিউড কাঁপাতে আসছে আল্লু
- আপডেট: ০২:২২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
- / ১০২৯৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: কয়েকদিন আগে ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাতে অভিনয় দক্ষতা দেখিয়ে সেরাদের সেরা হয়ে উঠেছেন দক্ষিণী স্টাইলিশ স্টার আল্লু অর্জুন। সিনেমাটি বক্স অফিসে রেকর্ড গড়ে মাত্র ২ দিনের মাথায় ১০০ কোটি টাকার ব্যবসা করে নেয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
লাল চন্দন কাঠের চোরা কারবারী পুষ্পা রাজের কাহিনী নিয়ে নির্মিত এই সিনেমায় মুখ্য ভূমিকায় দেখা যায় দক্ষিণী সুপারস্টারকে। বক্স অফিসে স্পাইডার ম্যানকেও টেক্কা দিতে পুরোপুরি সফল হন আল্লু অর্জুন। আর এবার দক্ষিণী এই তারকাকে দেখা গেল সঞ্জয় লীলা বানশালীর কার্যালয়ে।
গত ১৪ মার্চ দুপুরে মুম্বাইয়ে বানশালীর অফিসের বাইরে প্রথমে দেখা যায় আল্লু অর্জুনের গাড়ি। এরপর সেই গাড়ি থেকে নেমে পায়ে হেঁটেই বানশালীর অফিসেও ঢুকতে দেখা যায় তাকে। আর সেই মুহূর্তটির ভিডিও প্রকাশ্যে আসতেই হু হু করে তা ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়।
আর এর পরই কৌতূহল জাগে আল্লু অর্জুনের ভক্তদের মনে। গুঞ্জণ উঠেছে বলিউডেও। তাহলে কি এবার বানশালীর পরিচালনায় বলিউডে পা রাখতে চলেছে এই স্টাইলিশ স্টার?
ওই ভিডিওকে কেন্দ্র করে নানা মত উঠে আসছে নেটদুনিয়ায়। কারও সন্দেহ, ‘বানশালীর পরিচালনায় ছত্রপতি শিবাজীর বায়োপিকেই কী এবার দেখা যাবে আল্লু অর্জুনকে?’, কারও ধারণা, ‘নতুন কোনও হিন্দি ছবির প্রস্তাব দিয়েছে বানশালী।’
তবে বলিউডের একাংশ বিষয়টিকে এভাবে দেখছেন না। তাদের কথায়, হয়ত বানশালীর সঙ্গে শুধু সৌজন্যমূলক সাক্ষাৎ করতেই হাজির হয়েছিলেন দক্ষিণী এই অভিনেতা।
ঢাকা/এসএ




































