বাংলাদেশি গায়িকার গানের মডেল বলিউডের শেফালী
- আপডেট: ০৫:৪০:১১ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২
- / ১০৩৮৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: বাংলাদেশের কণ্ঠশিল্পীর একটি গানের ভিডিওতে অংশ নিয়েছেন বলিউডের ‘কাঁটা লাগা’ অভিনেত্রী শেফালী জরিওয়ালা। ‘পিরিতির কারবার’ শিরোনামের গানটি তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে কণ্ঠ দিয়েছেন তরুণ সংগীতশিল্পী নাদিয়া ডোরা।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে গানের নাম ‘পিরিতির কারবার’। গানটির প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডস। সম্প্রতি প্রকাশিত হয়েছে গানটির টিজার। গানটির প্রযোজনা প্রতিষ্ঠান এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
ফারজানা মুন্নীর প্রযোজনা ও স্টাইলিংয়ে গানটি মিউজিক ভিডিও পরিচালনা করেছেন বলিউড নির্মাতা আদিল শেখ। এ গানের মধ্য দিয়ে প্রথমবার মৌলিক গানে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন তরুণ প্রজন্মের শিল্পী নাদিয়া ডোরা।
আগামী ১৪ জুলাই টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে মুক্তি পেতে যাচ্ছে পুরো গানটি।
ঢাকা/টিএ




































