০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

বাংলাদেশে তৈরি হচ্ছে ফিফার টি–শার্ট

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৪৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
  • / ১০৩৪৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: কাতার বিশ্বকাপে ফিফার অফিশিয়াল টি-শার্ট বানাচ্ছে চট্টগ্রামের একটি কারখানা। ৬ লাখ টি-শার্ট তৈরির ক্রয়াদেশ পেয়েছে প্রতিষ্ঠানটি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আর ২৭০ দিন পর কাতারে শুরু হবে বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপে বাংলাদেশ দল না থাকলেও দর্শক-ভক্তদের গায়ে জড়ানো টি-শার্টে লাল-সবুজের দেশটির নাম থাকছে। চট্টগ্রামের একটি কারখানায় আন্তর্জাতিক ফুটবল সংস্থা বা ফিফার লাইসেন্সপ্রাপ্ত একটি প্রতিষ্ঠানের জন্য তৈরি হচ্ছে টি-শার্ট। গত সপ্তাহে টি-শার্টের একটি চালান রপ্তানিও করেছে প্রতিষ্ঠানটি।

আগামী ২১ নভেম্বর কাতারে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। দেশটির আটটি স্টেডিয়ামে ফুটবলের এই মহাযজ্ঞ চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। বিশ্বকাপ ফুটবলে পোশাকপণ্য ও সরঞ্জাম সরবরাহের জন্য আয়োজক সংস্থা ফিফা বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স দেয়। লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো বিভিন্ন দেশের প্রতিষ্ঠানকে জার্সি, টি-শার্ট, জ্যাকেটসহ নানা সরঞ্জাম তৈরির কার্যাদেশ দেয়।

কাতার বিশ্বকাপের পোশাকপণ্য সরবরাহে অনেকের মতো ফিফার লাইসেন্স পেয়েছে রাশিয়ার একটি বিখ্যাত ক্রীড়াসামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি চট্টগ্রামের আগ্রাবাদে গোসাইলডাঙ্গার সনেট টেক্সটাইল লিমিটেডকে ছয় লাখ টি-শার্ট বানানোর কার্যাদেশ দেয় গত বছর। সব প্রক্রিয়া শেষে ফিফার অনুমোদনের পর এ বছরের ফেব্রুয়ারি থেকে টি-শার্ট উৎপাদন শুরু করে প্রতিষ্ঠানটি। ছয় লাখ টি-শার্টের রপ্তানিমূল্য ১৫ লাখ মার্কিন ডলার বা প্রায় ১৩ কোটি টাকা।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি ২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত ৭ মাসে ২ হাজার ৯৫৪ কোটি ৮৯ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়। মোট রপ্তানি আয়ের ৮১ শতাংশ এসেছে তৈরি পোশাক খাত থেকে। অর্থবছরের প্রথম ৭ মাসে ২ হাজার ৩৯৮ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই আয় গত বছরের জুলাই-জানুয়ারি সময়ের তুলনায় ৩০ দশমিক ৩ শতাংশ বেশি।
ঢাকা/বিএইচ

শেয়ার করুন

বাংলাদেশে তৈরি হচ্ছে ফিফার টি–শার্ট

আপডেট: ১১:৪৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২