০১:২৮ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

বাংলাদেশে প্রবেশের অনুমতি পেলো না নোরা ফাতেহি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:২১:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
  • / ১০৩৯৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ঢাকা আসার কথা ছিল বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির। কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয় থেকে নোরা ফাতেহিকে অনুমতি না দেওয়ায় ঢাকা আসছেন না এই তারকা।  

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

অনুষ্ঠানের আয়োজক শাহজাহান ভূইয়া প্রথম আলোকে জানান, ডলারের সংকটের কারণে বিদেশি শিল্পীদের আনা বন্ধ রেখেছে সংস্কৃতি মন্ত্রণালয়। যদি অনুমতি দেওয়া হয়, তাহলে হয়তো আগামী বছরের জানুয়ারিতে তিনি বাংলাদেশে আসবেন।

বলিউডের একাধিক জনপ্রিয় গানে পারফর্ম করে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছেন নোরা ফাতেহি। দিলবার, সাকি সাকি’র মতো গানে পারফর্ম করা ছাড়াও তাকে বাহুবলি: দ্য বিগিনিং, কিক: ২, শের, লোফার ও সত্যমেভ জয়তে’র মতো সিনেমাগুলোতে দেখা গেছে।

হিন্দির পাশাপাশি দক্ষিণী সিনেমায়ও জনপ্রিয়তা অর্জন করেছেন নোরা ফাতেহি। তেলেগু, মালয়ালাম ও তামিল চলচ্চিত্রে তাকে অভিনয় করতে দেখেছেন দর্শকরা।

বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায়, বিভিন্ন শো’তে এবং মিউজিক ভিডিওতে পারফর্ম করে চলেছেন নোরা ফাতেহি।

বিগ বস-৯, ঝলক দিখলা যা, কমেডি নাইটস, এমটিভি ট্রল পুলিশ-এর মতো রিয়েলিটি শো-গুলোতে পারফর্ম করেছেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: যেভাবে সফল হয়েছে নোরা ফাতেহি

ঢাকা/টিএ

শেয়ার করুন

বাংলাদেশে প্রবেশের অনুমতি পেলো না নোরা ফাতেহি

আপডেট: ০২:২১:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২