০৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

বাংলাদেশ থেকে অর্থ সুইস ব্যাংকে সরাসরি যায়নি: গভর্নর

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:২৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
  • / ১০৩০৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বাংলাদেশ থেকে সুইস ব্যাংকে অর্থ সরাসরি যায়নি বলে দাবি করেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

তিনি বলেছেন, ‘বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) টাকা পাচার ঠেকাতে কাজ করে। বিভিন্ন সময়ে শোনা যায়, সুইস ব্যাংকে বাংলাদেশিদের বড় অঙ্কের অর্থ আছে। বিএফআইইউ খোঁজ নিয়ে দেখেছে, এসব অর্থ সুইস ব্যাংকে সরাসরি বাংলাদেশ থেকে যায়নি।’

শুক্রবার (১০ জুন) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

অর্থ মন্ত্রণালয় বাজেটোত্তর সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, শিক্ষামন্ত্রী ড. দীপু মনি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার, পরিকল্পনা মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশ থেকে টাকা পাচার হচ্ছে, তাহলে সরকারি সংস্থাগুলো কী করছে? এমন প্রশ্নের জবাবে গভর্নর বলেছেন, ‘সুইস ব্যাংকে বাংলাদেশিদের যে অর্থ আছে, তা বিদেশ থেকে অর্জিত আয়। এটি বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ নয়।’

একই প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেছেন, ‘টাকা সুটকেসে করে কেউ পাচার করে না। এখন ডিজিটাল যুগ। নানা ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে বিভিন্নভাবে পাচার করে। প্রমাণ ছাড়া পাচারের কথা বললে মামলায় আসে না। দেশের ভিতর যারা এসব কাজ করেছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন আদালতে মামলা আছে।’

ঢাকা/টিএ

শেয়ার করুন

বাংলাদেশ থেকে অর্থ সুইস ব্যাংকে সরাসরি যায়নি: গভর্নর

আপডেট: ১১:২৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২