বাংলাদেশ যেন ২০ বছর পর প্রতিশোধ নিলো
- আপডেট: ১১:৩৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
- / ১০৩৪০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ২০০২ সাল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের অভিষেক সিরিজ। ক্রিকেটে নবীন দল বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছিল দক্ষিণ আফ্রিকায়। ফলাফল যেটা ভাবছেন সেটাই হয়েছিল। বাংলাদেশ ৩-০ ব্যবধানে সিরিজ হেরে ফিরেছিল দেশে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
প্রায় ২০ বছর পর একটা জায়গায় মিলে যায় ২০২২ সালে এসে। দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করেছে বাংলাদেশ। সেঞ্চুরিয়ানে প্রথম ম্যাচ জিতে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচ হারলেও তৃতীয় ম্যাচে এসে ৯ উইকেটের জয়ে ২-১ ব্যবধানে ঐতিহাসিক সিরিজ জয় করেছে বাংলাদেশ।
সিরিজের শেষ ম্যাচে এসে যেন ফিরিয়ে নিয়ে গেল ২০০২ সালে। সেবার তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে বেনোনির উইলমর পার্কে সেদিন ৯ উইকেটে ১৫৪ রান করেছিল বাংলাদেশ। জবাবে ১৭৮ বল হাতে রেখেই ১০ উইকেটের জয় পায় দক্ষিণ আফ্রিকা।
২০২২ সালে এসে যেন সেই ম্যাচের বদলা নিলো টাইগাররা। সেঞ্চুরিয়ানে সব উইকেট হারিয়ে মাত্র ১৫৪ রান তুলে থেমে যায় প্রোটিয়ারা। জবাবে ব্যাট করতে নেমে ১৪১ বল বাকি থাকতেই ৯ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ।
সেই ম্যাচে প্রোটিয়া পেসার শন পলক ২৪ রানে ৪ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচ সেরা খেলোয়াড়। তাসকিন যেন সেদিনের পলককেও তাকেও ছাড়িয়ে গেলেন। ৩৫ রানে ৫ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা, হয়েছে সিরিজ সেরাও।
ঢাকা/এসএ





































