০১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

বাংলালিংক ও যমুনা ব্যাংককে সাকিবের লিগ্যাল নোটিশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:০৭:০১ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
  • / ১০৩৫৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: চুক্তি ভঙ্গ করে ব্র্যান্ড ইমেজ ও ছবি ব্যবহার করার অভিযোগে মোবাইল অপারেটর বাংলালিংক ও বেসরকারি যমুনা ব্যাংককে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার ইমেজ ক্ষুণ্ন করায় এ দুই প্রতিষ্ঠানের কাছে ৫ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়েছেন সাকিব। রোববার সাকিবের পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার আশরাফুল হাদী রেজিস্ট্রি ডাকযোগে এ লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

নোটিশে বলা হয়েছে, সাত দিনের মধ্যে বাংলালিংক ও যমুনা ব্যাংকের এটিএম বুথসহ বিভিন্ন জায়গায় জাতীয় টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসানের ছবি, ব্র্যান্ড, স্বাক্ষরসংবলিত ছবি প্রত্যাহার করতে হবে। অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সূত্র জানায়,  বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের সঙ্গে ২০১৪ সালের ২১ জানুয়ারি চুক্তি করেন সাকিব আল হাসান। তার ব্র্যান্ড ইমেজটি নিজেদের ব্যবসায়িক কাজে সীমিত ব্যবহার করে প্রতিষ্ঠানটি। ২০১৬ সালের ২০ জানুয়ারি সেই চুক্তির মেয়াদ শেষ হয়। কিন্তু এর পরও প্রতিষ্ঠানটি সাকিবের ছবি, ব্র্যান্ড, স্বাক্ষরসংবলিত ছবি ব্যবহার করায় এ নোটিশ দেওয়া হয়েছে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

বাংলালিংক ও যমুনা ব্যাংককে সাকিবের লিগ্যাল নোটিশ

আপডেট: ০৫:০৭:০১ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২